ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকার আজ শুরু

২৮ অক্টোবর ২০২২, ০৯:২৯ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আজ শুরু হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আজ শুরু হয়েছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা পছন্দক্রম ফরম (চয়েস ফরম) পূরণ করেছে তাদের এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আগামীকালও এ প্রক্রিয়া চলবে।

গত ২৪ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসের চতুর্থ তলায় কনফারেন্স কক্ষে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময় অবশ্যই নিম্নের পত্রাদি নিয়ে আসতে হবে:

ক) মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
খ) উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষা পাশের মূল গ্রেডশিট ও ২ কপি ফটোকপি।
খ) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
গ) ভর্তি ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং শিক্ষার্থীর কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েস ফরম)।

আরো পড়ুন: গুচ্ছে চূড়ান্ত আবেদন প্রায় ১ লাখ ৬০ হাজার, বেশি ‘এ’ ইউনিটে

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন-

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬