জাবিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ভর্তির সাক্ষাৎকার ১২ অক্টোবর

২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ AM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ক্ষুদ্র-নৃগোষ্ঠী, অনগ্রসর ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনস্থ সিনেট ভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্ষুদ্র-নৃগোষ্ঠী, অনগ্রসর ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনস্থ সিনেট ভবনে এ সাক্ষাৎকার নেওয়া হবে। নিম্নবর্ণিত রোলধারীদের এ সাক্ষাৎকার নেওয়া হবে।

WhatsApp Image 2022-09-27 at 10-22-18 AM

আরও পড়ুন : গুচ্ছভুক্ত যবিপ্রবিতে ভর্তির বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশ

উল্লেখ্য, সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, জেলা প্রশাসক হতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী, অনগ্রসর ও দলিত সম্প্রদায়ের প্রমাণপত্রের মূল কপি ও এক সেট ফটোকপি নিয়ে আসতে হবে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬