কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার নিরীক্ষার ফল প্রকাশ

২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষার নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রার ও  ‍কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটি সদস্য-সচিব শেখ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হেয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলের নিরীক্ষার জন্য নির্ধারিত ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪২১ (চারশত একুশ) জন পরীক্ষার্থী আবেদন করেন। আবেদনসমূহ নিরীক্ষাপূর্বক ফলাফল প্রকাশের জন্য একটি নিরীক্ষা কমিটি গঠন করা হয়।

আরো পড়ুন: কৃষিগুচ্ছের চূড়ান্ত মেধাতালিকা ৩০ সেপ্টেম্বর

নিরীক্ষা কমিটি কর্তৃক প্রত্যেক পরীক্ষার্থীর (নিরীক্ষার জন্য আবেদিত) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর (সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে সরবরাহকৃত), স্ব-স্ব উত্তরপত্র (OMR sheet) এবং প্রকাশিত ফলাফল পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই তথা নিরীক্ষা করা হয়। নিরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।  

ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close