চলতি মাসেই গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তির সিদ্ধান্ত

২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫০ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া নিয়ে উপাচার্যদের সভা এ মাসেই অনুষ্ঠিত হবে। উপাচার্যদের ওই সভায় গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিকে উপাচার্যদের কর্মব্যস্ততায় এখনো তারিখ নির্ধারণ করতে পারেননি গুচ্ছ কমিটি। তবে আগামী বুধবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যেই এ সভা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি কমিটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে জবি ক্যাম্পাসে ভর্তির প্রক্রিয়া নিয়ে টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার, যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। 

সূত্র জানিয়েছে, এ সভায় মূলত গুচ্ছের ভর্তির প্রক্রিয়ার সফটওয়্যারের বিষয় নিয়ে আলোচনা হয়। গুচ্ছের কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ায় যে ওয়েবসাইট ব্যবহার করা হবে; সেটার কাজের ধরন, আবেদনের ক্রম-প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। গুচ্ছের এ সভায় গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা করা হবে।

গুচ্ছ কমিটি জানিয়েছে, গুচ্ছের ভর্তি পরীক্ষা প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যে পুরো ভর্তি কার্যক্রম শেষ করতে চাচ্ছে গুচ্ছ ভর্তি কমিটি।

জানা গেছে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদন ব্যতীত ভর্তির সুযোগ থাকছে না। শিক্ষার্থীদের আবেদন প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন  : কৃষিগুচ্ছের চূড়ান্ত মেধাতালিকা ৩০ সেপ্টেম্বর

এবার শুধুমাত্র এক আবেদনেই ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। এজন্য প্রতি ইউনিট বাবদ ৫০০ টাকা লাগবে এবং ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না। এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে। 

এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া পাঁচ হাজার টাকা সমন্বয় করা হবে।

এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence