কৃষিগুচ্ছের ফল প্রস্তুত, প্রকাশ কাল

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৪ PM
কৃষিগুচ্ছের লোগো

কৃষিগুচ্ছের লোগো © সংগৃহীত

কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টা থেকে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল দেখতে পারবেন ভর্তিচ্ছুরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বৈঠকে করেন উপাচার্যরা। 

তিনি জানান, ‘কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামীকাল সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হবে।’

এদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার মোট ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন হাজার ৫৩৯টি। সেই হিসেবে কৃষি গুচ্ছের একটি আসনের জন্য লড়েছেন প্রায় ২৩ ভর্তিচ্ছু।

আরও পড়ুন : ভর্তি প্রক্রিয়া নিয়ে গুচ্ছের সভা ১৯ সেপ্টেম্বর

জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো ভুলবেন না
  • ০২ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
ইসলামি ফাউন্ডেশনের তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, পুরস্কা…
  • ০২ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬