এ বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১২ এপ্রিল ২০২২, ০১:৪৯ PM
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী © সংগৃহীত

চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা- ২০২৩ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, অনেকগুলো লজিস্টিকস আমাদের দেখতে হবে। এ বছরের এসএসসি জুন মাসে হওয়ার কথা, এইচএসসি আগস্টে হওয়ার কথা। আমাদের কাছে এখনই মনে হচ্ছে জেএসসি-জেডিসি নেওয়াটা খুবই কষ্টকর হবে। কারণ বোর্ডগুলো এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন, ফলাফল প্রকাশসহ সবকিছু নিয়ে অনেক ব্যস্ত থাকবে। আবার যখনই জেডিসি পরীক্ষা হবে, তারা কিছুদিন ক্লাস করার সুযোগও পাবে না।

“তবে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আরও এক থেকে দেড় মাস আমরা সময় নিতে চাই। তারপর সিদ্ধান্ত নেব। আমাদের যদি মনে হয়, কষ্ট হলেও পারব, সেক্ষেত্রে নিতে পারব। যদি না পারি শিক্ষার্থীদের তো মূল্যায়ন করতে হবে, সেক্ষেত্রে তারা বার্ষিক পরীক্ষা দেবে।”

বিশ্ববাজারে কমল ইউরিয়া সারের দাম
  • ২২ জুন ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ৩০ জুন পর…
  • ২২ জুন ২০২৬
বন বিভাগের আপত্তি উপেক্ষা করে সংরক্ষিত বনে বাউন্ডারি নির্মা…
  • ২২ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬