এসএসসি: কড়া নজরদারিতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-টুইটার

২৮ অক্টোবর ২০২১, ০৮:০৭ AM
ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার

ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার © ফাইল ফটো

আগামী ১৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটার কড়া নজরদারিতে থাকবে। কোনো আইডি সন্দেহজনক মনে হলে সেটি মনিটরিং করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার সাতদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মনিটরিং শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ যেন প্রশ্নফাঁস করা কিংবা তার গুজব ছড়াতে না পারে সেটি মনিটরিং করা হবে। এছাড়া মোবাইল ব্যাংকিংও মনিটরিং করা হবে। কোনো অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হলে সেটি বন্ধ করে খতিয়ে দেখা হবে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সভা হয়েছে। কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। কোনো আইডি সন্দেহজনক মনে হলে তাকে আটক করতে বলা হয়েছে।

লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬
শিক্ষকদের জুন মাসের বেতন কবে, যা বললেন মাউশি ডিজি
  • ২৩ জুন ২০২৬
‘১৯ দিন কেন, ছয় মাস না খেলেও কুমিরটির কিছু হবে না’
  • ২৩ জুন ২০২৬
ওয়ান ব্যাংক থেকে যেকোন সময় টাকা পাঠানো যাবে নগদে
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ওয়ার্ল্ড ইকোনমিক …
  • ২৩ জুন ২০২৬