এসএসসি-এইচএসসি পরীক্ষা কি অনলাইনে হবে?

১৩ জুন ২০২১, ০৯:২২ PM
এসএসসি-এইচএসসি পরীক্ষা বিকল্প পদ্ধতিতে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা বিকল্প পদ্ধতিতে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সবশেষ দফায় আগামী ৩০ জুন বাড়ানো হয়েছে এই ছুটি। করোনার কারণে গতবছরের এইচএসসি পরীক্ষা বাতিল হয়েছে। ফলাফল ঘোষণা করা হয়েছিল অটোপাস দিয়ে। তবে এবার অটোপাস দেওয়া হবে না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

এরইমধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একটি ঘোষণা এ দুই পাবলিক পরীক্ষা নিয়ে গুঞ্জন বাড়িয়ে দিয়েছে। এসএসসি-এইচএসসি নিয়ে বিকল্প চিন্তার কথা বলেছেন তিনি। অনেকে ভাবছেন, অনলাইনে এই দুই পরীক্ষা নেওয়া হতে পারে। যদিও এভাবে পরীক্ষা কীভাবে নেওয়া সম্ভব তা ভাবতে পারছেন না তারা। শিক্ষা মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

শিক্ষামন্ত্রী বলেছেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা সশরীরে না নিয়ে বিকল্প পদ্ধতিতে নেয়া যায় কীভাবে, তা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। এ জন্য শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র জানায়, চলতি বছর এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষ মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা রয়েছে। তবেভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতেই পারছে না সরকার। এ অবস্থায় সশরীরে পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে এ দুই পরীক্ষার নেওয়ার বিষয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।

সশরীরে পরীক্ষা নিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো

এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেছেন, করোনা সংক্রমণ পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ফলে এ বছর এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা সশরীরে নেয়া যাবে কি-না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। সশরীরে পরীক্ষার বিকল্প আছে কি না, সেটা ভাবা হচ্ছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, গত ১৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি থাকলেও সম্ভব হয়নি। করোনা সংক্রমনের হার নিয়ন্ত্রণে আসলে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। কোমলমতি শিশুদের ঝুঁকিতে ফেলার মতো সিদ্ধান্ত নেবে না সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, যেভাবেই পরীক্ষা নিয়ে মূল্যায়ন হোক, তা শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হতে হবে। এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। বার বার অটোপাশ দেওয়া যাবে না। শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সঙ্গে থাকেন, সেদিকে অভিভাবকদের নজর রাখতে বলে তিনি।

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬