২৬ মার্চ থেকে দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু

০৯ মার্চ ২০২১, ০৯:৪৫ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ২৬ মার্চ থেকে দাখিল পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে। ১ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলবে। সোমবার (৮ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ অকৃতকার্য পরীক্ষার্থীদের ১৫ মার্চের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে। ২৫ মার্চ মাদারাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে।

২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করে টিটি স্লিপ বের করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া টিটি স্লিপের টাকা ব্যাংক জমা দেয়ার শেষ তারিখ ৪ এপ্রিল। শিক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত দাখিলের ফরম পূরণ করা যাবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ফি ১৩ এপ্রিল পর্যন্ত জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরি, প্রকৌশল-পরিচালক দপ্তরের ৬…
  • ২৮ এপ্রিল ২০২৬
নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাৎ: তদন্তে অনিয়মের প্রমাণ মিলল অধ…
  • ২৮ এপ্রিল ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে ‘সম্ভাব্য বিধবা’ বলায় বিপাকে মার্কিন কমে…
  • ২৮ এপ্রিল ২০২৬
অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্ব…
  • ২৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  • ২৮ এপ্রিল ২০২৬