এইচএসসির ফল নিয়ে উত্থাপিত বিলে আপত্তি সংসদ সদস্য ফখরুলের

১৯ জানুয়ারি ২০২১, ১২:৩১ PM
জাতীয় সংসদে এইচএসসির ফলাফল নিয়ে উত্থাপিত বিলে আপত্তি জানিয়েছেন সংসদ সদস্য ফখরুল ইমাম

জাতীয় সংসদে এইচএসসির ফলাফল নিয়ে উত্থাপিত বিলে আপত্তি জানিয়েছেন সংসদ সদস্য ফখরুল ইমাম © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে জাতীয় সংসদে উত্থাপিত বিল নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। এ সংক্রান্ত বিল পাস করার পর এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী দীপু মনি তিনটি বিল জাতীয় সংসদে উত্থাপন করেন।

বিলগুলো হলো- ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল- ২০২১ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১। পরে ইন্টারমিডিয়েট বিলটি একদিনের মধ্যে এবং অন্য দুটি দুদিনের মধ্যে পরীক্ষা করে জাতীয় সংসদে প্রতিবেদন দিতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এদিকে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি উত্থাপন নিয়ে আপত্তি জানিয়েছেন সংসদ সদস্য ফখরুল ইমাম। বিলটি সংসদে উত্থাপনের আগে নোটিশ দেওয়ার নিয়ম থাকলেও তা না পাওয়ায় আপত্তি জানান তিনি। এছাড়া মন্ত্রিসভার বৈঠকের পর সচিবের দেওয়া বক্তব্য নিয়েও আপত্তি জানান ফখরুল ইমাম।

তিনি বলেন, ‘সংবিধানে বলা আছে গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনে নির্ধারিত স্তর পর্যন্ত বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদান। এখন পরীক্ষা তুলে দেবেন, এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা? পরীক্ষা ও পদ্ধতির কথা বলা আছে, ওঠানোর কথা নেই। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা, সে প্রশ্নও করেন তিনি। এছাড়া কার্যপ্রণালী বিধির ৭৭ (ঙ) অনুসরণ না করার কারণে সংসদ সদস্যদের অধিকার খর্ব হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জবাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমার অনুমতিতেই বিলটি এসেছে, এর কিছু গুরুত্ব আছে। তিনটি বিল আমাদের পাস করাতে হবে। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচএসসি ফলাফলের জন্য সবাই অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
  • ২৭ জুন ২০২৬
জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদনের দাবি রাষ্ট্রায়ত্ত ব্য…
  • ২৭ জুন ২০২৬
পর্তুগালের সঙ্গে যে কারণে ‘বিশেষ’ সুবিধা পাচ্ছে কলম্বিয়া
  • ২৭ জুন ২০২৬
আরও একবার ফেব্রুয়ারিতে সমাবর্তনের ঘোষণা জাবি উপাচার্যের
  • ২৭ জুন ২০২৬
মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ১৪ জুলাই পর্যন…
  • ২৭ জুন ২০২৬
যেমন হতে পারে পর্তুগাল-কলম্বিয়ার শুরুর একাদশ
  • ২৭ জুন ২০২৬