প্রাথমিক সমাপনীতে বহিষ্কৃতদের পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ

১৮ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ AM

© ফাইল ফটো

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশে বহিষ্কার হওয়া শিশু শিক্ষার্থীদের ২৮ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্য ফল প্রকাশ করতে বলা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব রুলের জবাব না দেওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া বহিষ্কারের সংখ্যাসহ তথ্যাদি না জানানোয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন আদালত। ৮ জানুয়ারি তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে এনে এ-বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চান সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক। শুনানি নিয়ে আদালত ২১ নভেম্বর রুল দেন।

রুলে পিইসি পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, তা জানতে চান হাইকোর্ট। একই সঙ্গে বহিষ্কার হওয়া শিশুদের পুনরায় পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় বিভিন্ন স্থানে ১৫ শিশুকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ বিষয়ে নির্দেশনা আছে। আজ রাষ্ট্রপক্ষে শুনানী করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বিদ্যালয়ের চারপাশে তামাকখেত, শিক্ষার্থী-শিক্ষকরা স্বাস্থ্যঝ…
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীর গেজেট কাল
  • ২৯ এপ্রিল ২০২৬
বদলি নীতিমালায় যুক্ত হচ্ছে স্বামী-স্ত্রীর নিজ জেলা
  • ২৯ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ট্রাকে ৯ হাজার কেজি অপরিপক্ব আ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হাওরে ধান নিয়ে বিপদে কৃষক, জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপসহ ৪ দা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বিসিবির মেডিকেল প্যানেলের সদস্য হলেন অধ্যাপক এরফানুল হক সিদ…
  • ২৯ এপ্রিল ২০২৬