ফাজিল ৩য় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ নির্ধারণ

০৫ নভেম্বর ২০১৯, ০৫:২২ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধীনে ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের ১৪/১১/২০১৯ বৃহস্পতিবারের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার ফাজিল ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ২য় পত্র (৪১৪) ও উদ্ভিদ বিজ্ঞান ২য় পত্র (৪৮৩) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন প্রকাশিত তারিখ অনুযায়ী ওই দু’টি বিষয়ের পরীক্ষা আগামী ১৯/১১/২০১৯ইং (মঙ্গলবার) সকাল ১০.০০টা হতে দুপুর ১.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

এছাড়া যেকোনো বিস্তারিত তথ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে।

শেরপুরে পাইপগানসহ যুবক আটক
  • ২৯ জুন ২০২৬
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • ২৯ জুন ২০২৬
ভুয়া এনটিআরসিএ সনদে চাকরি, হয়েছেন সহকারী অধ্যাপকও, শাস্তি দ…
  • ২৯ জুন ২০২৬
বছরে ৪০ হাজার মানুষের কিডনি বিকল, আইনের মারপ্যাঁচে ট্রান্সপ…
  • ২৯ জুন ২০২৬
এইচএসসি পাসেই চাকরি স্কয়ার গ্রুপে, নেবে সেলস অফিসার
  • ২৯ জুন ২০২৬
ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার
  • ২৯ জুন ২০২৬