জেএসসি-জেডিসি পরীক্ষা

কেন্দ্রে বহিরাগত প্রবেশে বাধা দেওয়ায় কনস্টেবলকে মারধর

০২ নভেম্বর ২০১৯, ০৯:২২ PM

© ফাইল ফটো

শরীয়তপুরের ডামুড্যায় জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালে একটি কেন্দ্রে বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়ায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার কনেশ্বর গ্রামের রিফাত ও হাফিজুর রহমান নামের দুই যুবক তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনার পর আহত পুলিশ কনস্টেবল আরিফুর রহমানকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই যুবক পলাতক আছেন।

থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কনেশ্বর আলহাজ আলী আহম্মেদ দাখিল মাদ্রাসা কেন্দ্রে চলতি বছর জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল পৌনে ১০টায় রিফাত ও হাফিজুর নামের দুই যুবক পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চান।

এ সময় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আরিফুর তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত ও হাফিজুর তাঁকে মারধর করেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরিফুর রহমান বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকে। সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। নিয়ম অমান্য করে দুই যুবক সেখানে প্রবেশ করতে চাইলে আমি তাদের বাধা দিই। পরে তারা আমাকে মারধর করে পালিয়ে যায়।’

অভিযুক্ত যুবক রিফাতের বাবা মিজানুর রহমান বলেন, ‘আমার ছোট ছেলে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। আমি তাকে ওই পরীক্ষাকেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। আমার আরেক ছেলে রিফাতও সেখানে যায়। সেখানে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হলে পুলিশ আমার ছেলেকে মারধর করে। এই ঘটনা আড়াল করতে এখন আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’

ডামুড্যা থানার পরিদর্শক (তদন্ত) এমারত হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ সদস্যের ওপর হামলা করা দুই যুবকের বিরুদ্ধে মামলা করা হবে।

ওষুধ সংকটে যশোর জেনারেল হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
  • ২৮ জুন ২০২৬
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা জানালেন মন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল স্কুলশিক্ষকের প্রাণ
  • ২৮ জুন ২০২৬
পরীক্ষকদের মূল্যায়ন এবং অতিরিক্ত খাতার চাপ কমানো হবে: শিক্ষ…
  • ২৮ জুন ২০২৬
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ট্রাক্টর পার্কিং
  • ২৮ জুন ২০২৬
১০ দিনের ব্যবধানে ১০ গরু চুরি, উদ্বিগ্ন খামারিরা
  • ২৮ জুন ২০২৬