কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল স্কুলশিক্ষকের প্রাণ

২৮ জুন ২০২৬, ০২:০৫ PM
নিহত সেলিম রেজা

নিহত সেলিম রেজা © সংগৃহীত

কর্মস্থলে যাওয়ার পথে যশোর-মাগুরা সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যশোরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা (৪০)। মোটরসাইকেলের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষের পর সড়কে ছিটকে পড়ে অজ্ঞাত একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম রেজা মোটরসাইকেলে করে যশোর শহরের বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে খাজুরায় যাচ্ছিলেন। পথে হাশিমপুরের আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ও পরিবহন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ইছালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বারোবাজার হাইওয়ে পুলিশ। ঘাতক যানবাহন দুটিকে শনাক্তের চেষ্টা চলছে।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬