সাত কলেজের স্থগিত স্নাতক চতুর্থ ও প্রথম বর্ষের পরীক্ষার নতুন সূচি

০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্থগিত দুটি বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২ ডিসেম্বরের পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বরের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়া স্থগিত ঘোষণা করা প্রথম বর্ষের ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষা ২৯ ডিসেম্বর গ্রহণ করা হবে। সব পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সময়সূচির অন্য অংশ অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুরের ঘটনার পরে সাত কলেজের ২৬ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি না হলে ২৮ তারিখের পরীক্ষাও স্থগিত করা হয়।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬