এইচএসসির ফরম পূরণ ২ মার্চ থেকে শুরু

০২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ছবি

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২ মার্চ থেকে। এছাড়াও আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে বলা হয়েছে। আর এ নির্দেশনা জানিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হয়।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬