সাত কলেজের অনার্সের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি প্রকাশ

০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর ৭ কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর ৭ কলেজ © লোগো

সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ভাঙচুরের ঘটনা ও পরবর্তী সংঘর্ষের ঘটনায় সাত কলেজের অনার্সের দুই বিষয়ের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) সাত কলেজের ওয়েবসাইটে এ নতুন সূচি প্রকাশ করা হয়। নতুন সূচিতে ২৬ নভেম্বরের পরীক্ষা ২০২৫ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি ও ২৮ নভেম্বরের পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।  

সাত কলেজের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের অনার্স ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষার সময়সূচির স্থগিত করা পরীক্ষা উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়সূচির অন্য অংশ অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬