এবার সচিবালয়ে ঢুকে পড়লেন পাঁচ শতাধিক শিক্ষার্থী

২৩ অক্টোবর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
সচিবালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ

সচিবালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিক্ষোভ © সংগৃহীত

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেছেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। 

বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এসব শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগান করতে থাকেন। এর আগে বেলা ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন। 

আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন, সাবজেক্ট ম্যাপিংয়ে ভুল করায় তাদের ফল খারাপ হয়েছে। কারো দাবি খাতা হারিয়ে ফেলায় বা পুড়ে যাওয়ায় তাদের ফল খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে কেউ কেউ সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানাচ্ছেন। কারো কারো দাবি বৈষম্যহীন ফল। 

শিক্ষার্থীদের অভিযোগ, তারা সাবজেক্ট ম্যাপিংয়ের নানা অসঙ্গতি দেখছেন। সিলেট বোর্ডের শিক্ষার্থীরা বেশিরভাগ বিষয়ে সাবজেক্ট ম্যাপিং পেলেও অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা বৈষম্যমূলক ফল পেয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

এর আগে গত রবিবার পুনরায় এইচএসসির ফল প্রকাশ ও বৈষম্যমূলক ফল প্রত্যাহারের দাবিতে ঢাকা বোর্ডে ঢুকে পড়েছিলেন শিক্ষার্থীরা। 

দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করবে …
  • ২৪ জুলাই ২০২৬
আমি শুধু মেয়েটির বক্তব্য জানিয়েছিলাম, নিজের মত প্রকাশ করিনি…
  • ২৪ জুলাই ২০২৬
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ: এনডিটিভি
  • ২৪ জুলাই ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেলে ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম ফুটসাল ফেস্ট’
  • ২৪ জুলাই ২০২৬
কক্সবাজারে ২৩ মামলার আসামি ডাকাত দলনেতা আটক
  • ২৪ জুলাই ২০২৬
সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক
  • ২৪ জুলাই ২০২৬