এসএসসির সনদ বিতরণের তারিখ ঘোষণা

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূলসনদ বিতরণ কার্যক্রম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করবে ঢাকা বোর্ড। ৬ অক্টোবর পর্যন্ত বোর্ডের অধীনস্ত সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর)  ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে চিঠি পাঠিয়েছে স্কুলগুলো প্রধান শিক্ষকদের। 

এতে বোর্ড বলছে, ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূল সনদপত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়ে ৬ অক্টোবর পর্যন্ত চলবে। নির্ধারিত দিনে নির্ধারিত জেলার সনদ বিতরণ করা হবে। ঢাকা বোর্ডের ৪নং ভবনের ষষ্ঠ তলা থেকে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।  

জানা গেছে, ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ, শরীয়তপুর জেলার, ২৬ সেপ্টেম্বর রাজবাড়ী, মুন্সিগঞ্জ জেলার, ২৯ সেপ্টেম্বর টাংগাইল, মানিকগঞ্জ জেলার, ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ জেলার, ১ অক্টোবর ফরিদপুর, মাদারীপুর জেলার, ২ অক্টোবর গাজীপুর, নরসিংদী জেলার, ৩ অক্টোবর ঢাকা জেলার, এবং সর্বশেষ ৬ অক্টোবর ঢাকা মহানগরের শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হবে। 

নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের ষষ্ঠ তলা থেকে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। 

নির্দেশনায় আরো বলা হয়েছে, মূল সনদপত্র গ্রহণ করার জন্য কতজন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণ (প্রতিষ্ঠান প্যাডে কেন্দ্র কোড এবং স্কুল কোড অবশ্যই উপস্থাপন করবেন) নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। প্রধান শিক্ষক-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের বা প্রেরিত প্রতিনিধির বেলায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই গভর্নিং বডি-ম্যানেজিং-এডহক কমিটির সিদ্ধান্তের কপিসহ (সরকারি স্কুল ব্যতীত) মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের উপর গভর্নিং বডি-ম্যানেজিং-এডহক কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব হবে না।

৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence