স্থগিত এইচএসসি আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

১৫ আগস্ট ২০২৪, ০৭:২৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
 মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © লোগো

মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত ২০২৪ সালের আলিম পরীক্ষার স্থগিত করা বিয়ষের পরীক্ষা সূচি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বোর্ডটি। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। রুটিন দেখুন এখানে। 

এর আগে গত ১২ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেয়া হবে। স্থগিত পরীক্ষারগুলোর সূচি অতি শিগগিরই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। সে পরীক্ষাগুলো নতুন প্রশ্ন ছাপিয়ে আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেয়া হবে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

সিলেটে এইচএসসিতে এবার পাসের হার ৫০.৯০ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
পাসের হার বেশি থাকলেও জিপিএ-৫ এ ছেলেদের থেকে পিছিয়ে মেয়েরা
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ছাত্রদের অর্ধেকই ফেল, ছাত্রী ৪৩.৬৯ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা ১ মাসে…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি, শতভাগ পাস কমেছে …
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬