এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

১২ মে ২০২৪, ১২:০৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © বিটিভি থেকে নেওয়া

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, যারা ফেল করেছে তাদের বকাঝকা করা যাবে না। জীবনে এমন সময় একবার আসতেই পারে। তাদের সমস্যা খুঁজে বের করে পড়াশোনায় মনোযোগী করতে হবে। পড়ার পরিবেশ তৈরি করে দিতে হবে।

রোববার (১২ মে) সকাল ১০টার দিকে গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এখন ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল দেখতে পারছেন শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২০ লাখ ২৪ হাজার পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১০ লাখের বেশি ছাত্রী। ছাত্র ৯ লাখের বেশি। ছাত্রীর সংখ্যা বেশি হওয়া অবশ্যই ভালো দিক। তবে ছাত্রের সংখ্যা কেন কমছে, কারণটা খুঁজে বের করতে হবে।

তিনি আরো বলেন, অনেকে কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে দেখতে হবে। তাদের ফিরিয়ে আনতে হবে। ছাত্র কমে যাওয়ার বিষয়টি বিবিএস দেখতে পারে। শিক্ষা বোর্ডগুলোকেও এ নিয়ে কাজ করতে হবে।

বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়েছে। সারাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ। ফল প্রকাশের রীতি অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় মিলছে ফল।

যেভাবে ফল দেখবেন
ফল দেখার নিয়মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

আরো পড়ুন: এসএসসির ও সমমান পরীক্ষায় পাসের হার ৮৩.০৪ শতাংশ

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাচ্ছে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

 
স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9