জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্দোলনের ‍মুখে অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তন

১৯ এপ্রিল ২০২৪, ০৮:১২ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM

© ফাইল ছবি

পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) এই বর্ষের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।

এর আগে প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলার কথা ছিল।

তবে পরীক্ষার্থীদের অভিযোগ, এ পরীক্ষার রুটিনে প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে মাত্র এক দিনের গ্যাপ রয়েছে। তারা এই রুটিন মানেন না। এ রুটিন পরিবর্তন করতে হবে। তাদের প্রতিটি পরীক্ষার মাঝে অন্তত ২ থেকে ৩ দিন বিরতির দাবিতে আন্দোলনও করা হয়।

এদিকে, পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে  বৃহস্পতিবার এই বর্ষের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৯ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা, যা ২৭ জুন পর্যন্ত চলবে। প্রকাশিত এই রুটিনে প্রত্যেক পরীক্ষার মাঝে কমপক্ষে দুই থেকে তিন দিন বিরতি দেয়া হয়েছে।

ভাইরাল প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন সহকর্মীরা
  • ২৬ জুলাই ২০২৬
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ২৬ জুলাই ২০২৬
তুরস্কে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক শেষে দেশে সেনাপ্রধান
  • ২৬ জুলাই ২০২৬
স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬