এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

২৪ মার্চ ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড

উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড © ফাইল ছবি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড। বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র অনুযায়ী কলেজের তালিকা দেয়া হয়েছে। এ বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুন থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

গত ২১ মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা আগামী ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি ২৮ এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে। ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে। এ ফি জমা দেওয়া যাবে সোনালী সেবার মাধ্যমে।

ফরম পূরণ করতে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে অনিয়মিত পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। এছাড়া জিপিএ উন্নয়ন ও এক বা দুই বিষয়ের পরীক্ষার্থী হিসেবে অংশগ্রণে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।

২০২৩ সালের জিপিএ ৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন এবং তাদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে ২০২৩ সালের আংশিক বিষয়ে ফরম পূরণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন না।

শিক্ষা বোর্ড বলছে, বিজ্ঞান শাখার জন্য ফরম পূরণ ফি ২ হাজার ৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে এ ফি এর সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে।

ভাইরাল প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন সহকর্মীরা
  • ২৬ জুলাই ২০২৬
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ২৬ জুলাই ২০২৬
তুরস্কে উচ্চপর্যায়ের সামরিক বৈঠক শেষে দেশে সেনাপ্রধান
  • ২৬ জুলাই ২০২৬
স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক
  • ২৬ জুলাই ২০২৬
পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে…
  • ২৬ জুলাই ২০২৬
ইয়াবার মামলায় বরখাস্ত কনস্টেবল গাঁজা চাষে গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬