উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ফল প্রকাশ

২২ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন ৬২ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৬৬৩ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ২২৯ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ২৩ জন ছাত্র এবং ১১ হাজার ২০৬ জন ছাত্রী। পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ।

শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন ‌‌‘এ’ প্লাস, এক হাজার ৯৮৭ জন ‘এ’, ৭ হাজার ১০৯ ‘এ’ মাইনাস, ১০ হাজার ৮২৭ জন ‘বি’, ৬ হাজার ১৯৯ জন ‘সি’ এবং ৮৪ জন ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বাউবির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত পাওয়া যাবে।

নিয়ন আলোয় আঁকা রূপকথা: ঢাকার আকাশে যখন পাবজি মোবাইল আর না…
  • ২৭ জুলাই ২০২৬
বিইএআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে ইউআইইউ স…
  • ২৭ জুলাই ২০২৬
অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ…
  • ২৭ জুলাই ২০২৬
চিকিৎসককে বাবায় ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু
  • ২৭ জুলাই ২০২৬
সাবেক উপাচার্য কলিমউল্লাহর জামিননামা দাখিল, কারামুক্তিতে বা…
  • ২৭ জুলাই ২০২৬
সাবেক উপাচার্য কলিমউল্লাহর জামিননামা দাখিল, কারামুক্তিতে বা…
  • ২৭ জুলাই ২০২৬