স্বাভাবিক নিয়মে ও সময়ে ফিরছে এইচএসসি পরীক্ষা

১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ছবি

২০২৫ সাল থেকে স্বাভাবিক সময়ে ও নিয়মে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি, সময় ও নম্বর সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সোমবার (১৮ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে। এতে এইচএসসি পরীক্ষা স্বাভাবিক ও সময়ে ফেরার বিষয়টি জানানো হয়েছে।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: এইচএসসির নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানা গেল

এর আগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আগামী বছর থেকে পূর্ণ সিলেবাসে না হলেও পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।

সাধারণ সময়সূচি অনুযায়ী, প্রতিবছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে করোনা মহামারির কারণে কয়েক বছর ধরে এ সূচি মানা যায়নি। ২০২০ ও ২০২১ সালে সাবজেক্ট ম্যাপিং ও নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করা হয়। গত বছর সিলেবাস ও সময় কমিয়ে নেওয়া হয়েছিল পরীক্ষা।

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence