জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের পরীক্ষা শুরু ১৬ অক্টোবর

১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতক প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচি  অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা এ সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শন ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে পরীক্ষার সময়সূচি জেনে নিতে হবে।

প্রথমদিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টার সময় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9