সংক্ষিপ্ত সিলেবাসে হতে পারে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা

২০ জুন ২০২৩, ০৬:৪৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ছবি

২০২৪ সালের এইচএসসি পরীক্ষাও ২০২৩ সালের এইচএসসির পরীক্ষার  অনুরূপ পুনর্বিন্যাস করা সিলেবাসে নেওয়া হতে পারে। মঙ্গলবার (২০ জুন) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে আলোচনা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।  আগামী ২০২৪ সালের পরীক্ষাও অনুরূপভাবে নেওয়া হবে।

আরো পড়ুন: বন্ধ রয়েছে ঢাবির ৩৬ ট্রাস্ট ফান্ডের কার্যক্রম, বৃত্তি পাচ্ছেন না শিক্ষার্থীরা

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষাও পরিমার্জিত সিলেবাসে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত হয়নি।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান, বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ, কারিগরি অধিদফতরের মহাপরিচালক মো. মহসিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১
  • ২০ এপ্রিল ২০২৬