বিদেশী কেন্দ্রে পাসের হার বেড়েছে, মোট উত্তীর্ণ ৩৪৮ জন

২৮ নভেম্বর ২০২২, ০২:১০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
এসএসসি বিদেশি শিক্ষার্থী

এসএসসি বিদেশি শিক্ষার্থী © প্রতিকী ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৮৭.৪৪ শতাংশ। বিদেশী শিক্ষার্থীদের পাসের হার ৯৫.৮৭ শতাংশ। যা গেল বছর ছিল  ৯৫ দশমিক ৬৭ শতাংশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফল প্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন।

এবারের এসএসসি পরীক্ষায় আটটি কেন্দ্রে মোট বিদেশী শিক্ষার্থী অংশগ্রহন করেছেন ৩৬৩ জন। পাস করেছেন ৩৪৮ জন। পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন ১৫ জন। এছাড়া শতভাগ পাস করা বিদেশি প্রতিষ্ঠান দুইটি।

আরও পড়ুন: এসএসসির পাসের হারে শীর্ষে যশোর, সবচেয়ে কম সিলেটে।

অপরদিকে দেশের বোর্ডগুলোর পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৯০, ময়মনসিংহ বোর্ডে ৮৬.৭, বরিশাল বোর্ডে ৮৯.৬১, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪, যশোর বোর্ডে ৯৫.৩, রাজশাহী বোর্ডে ৮৫.৮৭, সিলেট বোর্ডে ৭৮.৮২, মাদ্রাসা বোর্ডে ৮২.২২ এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৮৪.৭ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৫৮ শতাংশ ছিল।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তিতে ফের আবেদনের …
  • ৩১ জুলাই ২০২৬
গাইডের নিষেধ অমান্য, বান্দরবানে পাহাড়ি খাদে মিলল দুই পর্যটক…
  • ৩১ জুলাই ২০২৬
মেসি নাকি এমবাপ্পে—কে সেরা? দেখুন পরিসংখ্যান
  • ৩১ জুলাই ২০২৬
২০ সিনিয়র সহকারী সচিবকে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত
  • ৩১ জুলাই ২০২৬
দেশের বাজারে বাড়ল সোনার দাম
  • ৩১ জুলাই ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস; নিহত ২, আহত ২৫
  • ৩১ জুলাই ২০২৬