ভুয়া এসএসসি পরীক্ষার্থী কেন্দ্রে বলে ফেললেন আসল নাম

০১ অক্টোবর ২০২২, ০৯:২০ AM
মাগুরার মহম্মদপুরে বন্ধুর হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়া পিকুল শেখ

মাগুরার মহম্মদপুরে বন্ধুর হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়া পিকুল শেখ © সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে বন্ধুর হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন পিকুল শেখ (১৮) নামের এক কলেজছাত্র। তাঁকে এক বছরের কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়া বহিষ্কার করা হয়েছে মূল পরীক্ষার্থী আবু ওবাইদাকে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনাটি ঘটেছে।

সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষক শামীম আহমেদ জানান, শুক্রবার যশোর বোর্ডের এসএসসির স্থগিত হওয়া বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা ছিল। এদিন বীরেন শিকদার আদর্শ স্কুলের পরীক্ষার্থী আবু ওবাইদার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে পরীক্ষা দিতে আসে পিকুল শেখ নামে এক কলেজছাত্র। পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে ৯ নম্বর কক্ষের ২ নম্বর ব্লকে পিকুলকে দেখে সন্দেহ হয়।

আরো পড়ুন: গুচ্ছের আবেদন ফি ১০০ টাকা করার দাবি, আন্দোলনের ঘোষণা

এসময় নাম জিজ্ঞেস করতেই প্রকৃত নাম পিকুল বলে ফেলে। পরে তাকে কেন্দ্র সচিবের কক্ষে আনা হয়। সেখানে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালোর কাছে তার দোষ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতপিকুলকে এক বছরের কারাদন্ডাদেশ দেন।

পিকুল বাওজানী গ্রামের লুৎফর শেখের ছেলে। তিনি মহম্মদপুর আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পরীক্ষার্থী আবু ওবাইয়দা উপজেলার তেলিপুকুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬