ঢাকা বোর্ডে পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

৩১ অক্টোবর ২০২৬, ১২:০৭ PM
এইচএসসি ও সমমান পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষা © সংগৃহীত

চলতি বছর ১১টি বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা বোর্ডে পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ।   পাশ করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করা হচ্ছে। এ কার্যক্রম উদ্বোধন করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ১ হাজার ৩৬৯ জন। যার মধ্যে পাশ করেছে ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ লাখ ৩৮ হাজার ২৪ জন ও ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ৩৪৫ জন। 

এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২ হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশালেই জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সবচেয়ে কম।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

ট্যাগ: এইচএসসি
রাজউক উত্তরা মডেল কলেজে এইচএসসিতে ৯৯.৩৯ শতাংশ পাস, জিপিএ-৫ …
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীতে ৪৭ শতাংশের বেশি শিক্ষার্থী ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
এসএসসিতে শতভাগ এ+ পাওয়া কাদের মোল্লা কলেজের এইচএসসির জিপিএ-…
  • ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষকসংকট, এত নিয়োগ পিএসসি দিতে পারছে না; আক্ষেপের কথা জান…
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজে পাসের হার ৯৯.৩৮, জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
একসঙ্গে চিরনিদ্রায় শায়িত পাবনায় বজ্রপাতে নিহত ৬ জন
  • ৩১ অক্টোবর ২০২৬