টাঙ্গাইলে ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

১১ আগস্ট ২০২৬, ০৪:৪৭ PM
টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস

টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস © সংগৃহীত

টাঙ্গাইলে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ হাজার ৪৫১ পরীক্ষার্থীর মধ্যে ২৭ হাজার ৪৭৬ জন উত্তীর্ণ হলেও ছয় প্রতিষ্ঠানে পাসের হার শূন্য।

সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

পাস না করা প্রতিষ্ঠানগুলো হলো ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বিএম দাখিল মাদ্রাসা; ঘাটাইল উপজেলার মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা; নাগরপুর উপজেলার সলিমাবদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়, আগদিঘুলিয়া দাখিল মাদ্রাসা ও মির্জাপুর উপজেলার তরফপুর বহুমুখী দাখিল মাদ্রাসা।

জেলা শিক্ষা অফিস জানায়, এসএসসি ও সমমান পরীক্ষায়  স্কুল ও মাদ্রাসা মিলিয়ে ৭৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৭ হাজার ৪৭৬ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৭৩ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবার পাওয়ার পর বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬