এসএসসির ফলাফল প্রকাশ: চাঁদপুরে শীর্ষে মাতৃপীঠ, দ্বিতীয় আল-আমিন একাডেমি

১০ আগস্ট ২০২৬, ০৫:০৯ PM
আল-আমিন একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা

আল-আমিন একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা © টিডিসি

চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আমিন একাডেমি এবং তৃতীয় অবস্থানে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফলে দেখা যায়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা আল-আমিন একাডেমি থেকে পরীক্ষায় অংশ নেয় ৮৩৫ জন। উত্তীর্ণ হয়েছে ৭৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ।

অন্যদিকে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩২ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ২০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। বিদ্যালয়টির পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর থেকে ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ১০০ শতাংশ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

সামগ্রিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-দুই সূচকেই চাঁদপুর সদরের বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তবে শতভাগ পাসের দিক থেকে এগিয়ে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর।

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬