এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তির তলানিতে মানবিকের শিক্ষার্থীরা, বিজ্ঞান-ব্যবসায় শিক্ষায় কত

১০ আগস্ট ২০২৬, ১১:৫৭ AM
শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শিক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৩০৪ জন এবং ছাত্রী ৫৮ হাজার ৭০৫ জন।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯৮ হাজার ৯২১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৫৭০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৩৫১ জন। অর্থাৎ, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বড় অংশই বিজ্ঞান বিভাগের।

জিপিএ-৫ পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এ বিভাগ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭২৮ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ১৯৬ জন এবং ছাত্রী ২ হাজার ৫৩২ জন।

অন্যদিকে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৩৬০ জন। এর মধ্যে ছাত্র ৫৩৮ জন এবং ছাত্রী ২ হাজার ৮২২ জন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দাখিলে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫৭২ জন ও ছাত্রী ৩ হাজার ১৪৪ জন। আর ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন। এর মধ্যে ছাত্র এক হাজার ৯০৪ জন ও ছাত্রী ২ হাজার ৪৭ জন।  

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬