সোমবার এসএসসির ফল প্রকাশ হচ্ছে?

১৬ জুলাই ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৫ PM
এসএসসির ফল প্রকাশের পর ফলপ্রার্থীদের উল্লাস

এসএসসির ফল প্রকাশের পর ফলপ্রার্থীদের উল্লাস © ফাইল ফটো

আগামী সোমবার (২০ জুলাই) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে একাধিকবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানিয়েছেন।

এদিকে, এই পরীক্ষার ফল প্রস্তুতির কাজ সম্পন্ন করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্যদের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সে অনুযায়ী তারা কাজ করছেন বলে জানা গেছে। তবে সোমবার ফল প্রকাশ হচ্ছে কিনা, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেননি তারা।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এসএসসি ও সমমানের ফলাফল প্রস্তুত করতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ২০ জুলাই বা তার কাছকাছি সময়েই ফল প্রকাশ হতে পারে। ২০ জুলাইকে টার্গেট করেই আমরা কাজ করে যাচ্ছি।’

জানা গেছে, সাধারণত এসএসসি বা সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
সূত্র জানায়,

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এইচএসসি ও সমমানের ফলাফল প্রস্তুত করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নির্ধারিত সময়ে যেন ফল প্রকাশ করা যায়, সে লক্ষ্যে কাজ করছি।’

জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২৯ আগস্ট ২০২৬
মেধার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক মানুষ হতে হবে: ইউজিসি চে…
  • ২৯ আগস্ট ২০২৬
রুয়েটের জমি পুনরুদ্ধারে দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • ২৯ আগস্ট ২০২৬
এনসিপি-কওমি ছাত্রদের পাল্টাপাল্টি কর্মসূচি—শিল্পকলায় কোনো প…
  • ২৯ আগস্ট ২০২৬
এআই ব্যবহার করে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
  • ২৯ আগস্ট ২০২৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ …
  • ২৯ আগস্ট ২০২৬