চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত হচ্ছে?

১০ জুলাই ২০২৬, ১২:৫৪ PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শুক্রবার বিকেলের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন শিক্ষা বোর্ডের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কালকের পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে মোটামুটি নিশ্চিত। সংশ্লিষ্ট জেলার প্রশাসনের প্রতিবেদন পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকালের পরীক্ষা নিয়ে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিশেষ করে চট্টগ্রামের পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে আজ বিকেল ৪টার মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে পরিস্থিতির আরও অবনতি হলে পরীক্ষা স্থগিত রাখার সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরীক্ষা নেওয়া হবে। পরিস্থিতির অবনতি হলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরও পড়ুন: শনিবার স্কুল-কলেজ বন্ধ ভেবে পরীক্ষায় অংশ নেওয়া হলো না শিক্ষার্থীর

এছাড়াও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকালের পরীক্ষা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার প্রশাসকদের (ডিসি) কাছ থেকে বন্যা পরিস্থিতির প্রতিবেদন চেয়েছি। একটি জেলার প্রতিবেদন পেয়েছি, তবে বাকি চার জেলার প্রতিবেদন এখনো হাতে আসেনি। সব জেলার প্রতিবেদন পাওয়ার পর আমরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেব। ডিসিদের দুপুর ১টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

এ বিষয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকালের পরীক্ষা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ দুপুরে আমরা বৈঠকে বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। পরিস্থিতি খারাপ থাকলে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি যে ভালো নয়, সেটি সবাই বুঝতে পারছে। সার্বিক অবস্থা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বুধবারের (৮ জুলাই) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে সব পরীক্ষা হওয়ার পর স্থগিত পরীক্ষা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9