এইচএসসির বাংলা ২য় পত্র: কোন প্রশ্নের নাম্বারিং কীভাবে, জানাল শিক্ষা বোর্ড

০৮ জুলাই ২০২৬, ০৪:২৩ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ PM
এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান দিল বোর্ড

এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান দিল বোর্ড © টিডিসি সম্পাদিত

গত ৪ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের লক্ষ্যে প্রশ্নভিত্তিক নম্বর প্রদান নির্দেশিকা (রুব্রিকস) প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (৮ জুলাই) বোর্ডের ওয়েবসাইটে এ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের প্রতিটি প্রশ্ন মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের নির্ধারিত রুব্রিকস অনুসরণ করতে হবে। এতে প্রশ্নভিত্তিক নম্বর বণ্টনের পাশাপাশি গ্রহণযোগ্য উত্তর এবং মূল্যায়নের মানদণ্ডও উল্লেখ করা হয়েছে, যাতে সব পরীক্ষকের মূল্যায়নে অভিন্নতা বজায় থাকে। 

নির্দেশিকায় দেখা যায়, প্রতিটি প্রশ্নের জন্য কী ধরনের উত্তর দিলে পূর্ণ নম্বর দেওয়া হবে, আংশিক নম্বর পাওয়ার ক্ষেত্রে কী বিবেচনা করা হবে এবং ভুল বা অপ্রাসঙ্গিক উত্তরের ক্ষেত্রে কীভাবে নম্বর দেওয়া হবে—তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। 

২০২৬ সালের সিলেবাসের নমুনা উত্তর দেখুন এখানে

২০২৫ সালের সিলেবাসের নমুনা উত্তর দেখুন এখানে

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবিতে প্রো-ভিসির বিরুদ্ধে পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬