যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস্থিত ৩ হাজার ৪২৯

০৯ জুলাই ২০২৬, ০২:০২ AM
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে © সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল করার অপরাধে আটজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। ৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। বুধবার (৮ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষাবোর্ডের ২৪০ টি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্রে পরীক্ষার্থী ছিলো ১ লাখ ১২ হাজার ১৮৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৮ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৩ হাজার ৪২৯ জন। পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে নকল করার অপরাধে আটজন বহিষ্কার হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে খুলনা জেলায় একজন, বাগেরহাট জেলায় একজন, সাতক্ষীরা জেলায় দুইজন, কুষ্টিয়া জেলায় একজন, মেহেরপুর জেলায় দুইজন ও নড়াইল জেলায় একজন রয়েছে।

এছাড়াও অনুপস্থিত ৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে রয়েছে খুলনা জেলায় ৬৫২ জন, বাগেরহাট জেলায় ২৫২ জন, সাতক্ষীরা জেলায় ৩৯১ জন, কুষ্টিয়া জেলায় ৪১০ জন, চুয়াডাঙ্গা জেলায় ২৪৬ জন, মেহেরপুর জেলায় ১১২ জন, যশোর জেলায় ৪৭৩ জন, নড়াইল জেলায় ১৫৫ জন, ঝিনাইদহ জেলায় ৪৮৮ জন ও মাগুরা জেলায় ২৫০ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, যশোর শিক্ষাবোর্ডে শতভাগ নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হচ্ছে। ইংরেজি দ্বিতীয়পত্রে নকল করার অপরাধে আটজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। ইংরেজি প্রথমপত্রে তিনজন ও বাংলা প্রথমপত্রেও দুইজন পরীক্ষা বহিষ্কার হয়েছে। নকলের সাথে কোনো ধরনের আপোশ নেই। নকল ধরা পড়লেই সাথে সাথেই ব্যবস্থা নেয়া হচ্ছে। শিক্ষাবোর্ডের পক্ষ থেকে নকলের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও শুধুমাত্র পরীক্ষার্থী নয়, পরীক্ষা সংশ্লিষ্ট কোনো শিক্ষক-কর্মকর্তা বিরুদ্ধে নকলের সাথে যুক্ত থাকার প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9