এইচএসসিতে নকলের অভিযোগে পরীক্ষার্থী বহিষ্কার, পরীক্ষককে অব্যাহতি

০৮ জুলাই ২০২৬, ০৮:৫০ PM
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত ও সম্পাদিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে নকলের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নেন।

জানা যায়, পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগের সত্যতা পাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়াল গ্রাম কলেজের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ সময় কেন্দ্রে দায়িত্বে থাকা বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান এবং ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক জেমিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা সাজ্জাদুল আলম স্বপন বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন জামাল মুসিয়ালা, মাঠে কী হয়েছিল
  • ১৮ আগস্ট ২০২৬
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬