বৈরী আবহাওয়ায় ৪ দিন বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

০৫ জুলাই ২০২৬, ০৭:২৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৭:২৮ PM
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন নৌপথে ৪ দিন বন্ধ ট্রলার চলাচল

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন নৌপথে ৪ দিন বন্ধ ট্রলার চলাচল © টিডিসি ফটো

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা চার দিন ধরে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন চলমান এইচএসসি পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে রবিবার (৫ জুলাই) পর্যন্ত কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার চলাচল চারদিন ধরে বন্ধ থাকায় দ্বীপবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দ্বীপের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী। আগামীকাল ৬ জুলাই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ট্রলার চলাচল বন্ধ থাকায় পরীক্ষায় অংশ নিতে পারবেন কি-না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

তিনি আরও বলেন, এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্ট গার্ডের একটি বড় ট্রলার সেন্টমার্টিনে এলে সেটিতে করে পরীক্ষার্থীদের টেকনাফে আনার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও কোস্ট গার্ডের সঙ্গে আলোচনা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরীক্ষার্থীদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬