পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় কলি, চালাতে পারেন কম্পিউটার-স্মার্টফোনও

০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৯:১৯ AM
পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী © টিডিসি ফটো

প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন রংপুরের কাউনিয়া কলেজের শিক্ষার্থী কলি রানী। বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া পরীক্ষায় রংপুরের কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছেন তিনি। শারীরিক সীমাবদ্ধতা তাঁর শিক্ষার পথ রুদ্ধ করতে পারেনি। মনের শক্তি, অধ্যবসায় আর শিক্ষার প্রতি গভীর ভালোবাসাই হয়ে উঠেছে তার বড় ভরসা।

জানা গেছে, কাউনিয়া উপজেলার গদাই গ্রামের রুপালী রানীর মেয়ে কলি রানী। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী কলি রানী, তবুও থেমে যায়নি লেখাপড়া। যখন তৃতীয় শ্রেণীতে পড়ে তখনই বাবা মনোরঞ্জন রায় পরলোকগমন করেন। তিনি ৩ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট। 

পরিবারের সহযোগিতায় প্রতিবন্ধকতা ডিঙিয়ে কলি পড়ালেখা চালিয়ে যাচ্ছেন স্বপ্ন পূরণের আশায়। শুধু তাই নয়, তিনি ভালো গানও গাইতে পারেন। ইতোমধ্যে গান গেয়ে একাধিক সম্মাননা স্মারক অর্জন করেছে। পা দিয়ে চালাতে পারেন কম্পিউটার ও মোবাইল ফোনও। 

কলি রানী বলেন, তার ইচ্ছা পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করবেন। দেখিয়ে দিতে চান, ইচ্ছার কাছে বাধা নয় শারীরিক প্রতিবন্ধকতা। পঞ্চম শ্রেণীতে সে পায়ে লিখে এ-গ্রেড পেয়েছিলেন। এসএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন অদম্য এই শিক্ষার্থী।

আরও পড়ুন: নোবিপ্রবির ট্রেজারার পদে আলোচনায় ৪ জ্যেষ্ঠ অধ্যাপক

কলি রানীর ভাই মন্টু রাম রায় বলেন, জন্ম থেকেই  তার বোনের হাতের আঙ্গুল নেই, হাত বাকা ও ছোট, তাই হাত দিয়ে কলম ধরতে পারে না। বোনের অদম্য ইচ্ছা শক্তি দৃঢ় মনোবলে ডান পা দিয়ে আস্তে আস্তে লেখা শুরু করে। ধীরে ধীরে লিখতে লিখতে দ্রুত গতিতে লেখার কৌশল আয়ত্ব করেছে। তিনি বোনের স্বপ্ন পূরণের জন্য বিত্তবান ও দয়াবান মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। 

কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা কক্ষে অন্যদের সাথে কলি রানী পা দিয়ে খাতায় লিখছে। তবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কেন্দ্রের নিয়ম মেনে তাকে অতিরিক্ত ৩০ মিনিট দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা গ্রহণে তার এই স্বপ্নের পথচলায় সাফল্য কামনা করি।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, ‘কলি রানীকে শারীরিক প্রতিবন্ধকতা আটকে রাখতে পারেনি। আমরা চাই তার অদম্য অগ্রযাত্রা যেন থেমে না যায়। সে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।’

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬