এইচএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার দ্বিগুণেরও বেশি

০৪ জুলাই ২০২৬, ০৪:১৭ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৪:২২ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা প্রথম দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। শুক্রবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় সারা দেশে মোট ১৪ লাখ ৪৮ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৪৪৯ জন। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালের পরীক্ষা শেষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। এদিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসায় সাধারণ বিভাগে আরবি প্রথম পত্র ও বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগে আরবি সাহিত্য ও কারিগরিতে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত পরীক্ষা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছেন ৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে রাজশাহী বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন বহিষ্কার হয়েছেন। ঢাকা, যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৭৯ হাজার ৯১ জন। এ বোর্ডে বহিষ্কার হয়েছেন ৭ জন পরীক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে  মোট ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৮৩ হাজার ২৬৩ জন। সেখানে বহিষ্কার হয়েছেন ৩ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, ধর্মীয় বিশ্বাসের কারণে দিনের বেলায় পরীক্ষা দিতে না পারা সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ১৬০ শিক্ষার্থী সন্ধ্যায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এর আগে, এদিকে প্রথম দিনের পরীক্ষায় বহিষ্কারের সংখ্যা ছিল ৭ জন। সে হিসাবে দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।  

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬