এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪, বহিষ্কার ৭

০২ জুলাই ২০২৬, ০৪:৩১ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৫:৪৭ PM
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ © টিডিসি ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।

৯টি শিক্ষাবোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন বহিষ্কৃত হন—যশোর থেকে ২, কুমিল্লা ১, দিনাজপুর ১ ও ময়মনসিংহ ১ জন।

মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন, অনুপস্থিত ৪ হাজার ৪৭৮ জন। বহিষ্কার করা হয় ১ জনকে। আর কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৬০৩ জন, অনুপস্থিত ছিল ৩ হাজার ৭৩ জন। বহিষ্কৃত হয়েছে ১ জন পরীক্ষার্থী।

বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ২৪৯৭, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৭৯৫, যশোর বোর্ডে ২ হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০, সিলেট বোর্ডের ১ হাজার ১২৭, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ ও ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৪২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আলিমের কুরআন মাজিদ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন। তবে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন বিদেশের ৮টি কেন্দ্রের কোনো তথ্য পাওয়া যায়নি।

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬