এসএসসিতে ৩ বিষয় ও দাখিলে হাদিস পরীক্ষা শুরু

১০ মে ২০২৬, ০৮:৫৪ AM , আপডেট: ১০ মে ২০২৬, ১০:১৩ AM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

দেশজুড়ে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের নবম দিনের পরীক্ষা শুরু হয়েছে আজ। রুটিন অনুযায়ী, আজ (১০ মে) রবিবার সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাণিজ্য বিভাগে ফিন্যান্স ও ব্যাংকিং এবং মানবিক বিভাগে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডে (দাখিল) হাদিস এবং কারিগরি (ভোকেশনাল) লেভেলে রসায়ন-২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।

গত ২১ এপ্রিল মঙ্গলবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়। তবে প্রথম দিনেই দেশের কয়েকটি কেন্দ্রে পুরনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠায় শিক্ষা প্রশাসন নড়েচড়ে বসে। এ পরিস্থিতিতে প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বোর্ডগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশের বাজারে আজ সোনার ভরি কত?

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, এবারের পরীক্ষা দুটি পৃথক সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা (২০২৩-২৪ সেশন বা তার পূর্বের) ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা (২০২৪-২৫ সেশন) ২০২৬ সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নে পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পরীক্ষার্থীদের হাতে প্রশ্ন তুলে দেওয়ার আগে কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবশ্যই প্রশ্নপত্রের কোড ও সিলেবাস যাচাই করে নিতে হবে।’ একই সঙ্গে সতর্ক করে বলা হয়, ‘এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অসাবধানতা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।’

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি, যা গত বছরের ১৯ লাখ ৩৬ হাজারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না। আগামী ২০ মে পর্যন্ত চলবে তাত্ত্বিক পরীক্ষা।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9