এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ কবে?

১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

আগামী ৭ জুন থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা শুরুর দুই মাসের কম সময় বাকি থাকলেও এখনো রুটিন প্রকাশিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। দ্রুত রুটিন প্রকাশের দাবি জানিয়েছেন তারা। 

পরীক্ষার্থীদের অভিযোগ, এবার তাদের প্রস্তুতির জন্য কম সময় দেওয়া হয়েছে। দেরিতে ক্লাস শুরু হলেও আগেভাগেই পরীক্ষা নেওয়া হচ্ছে। অন্যান্য বছর পরীক্ষার অন্তত দুই মাস আগে রুটিন প্রকাশ করা হয়। কিন্তু এ বছর তারা এখনো রুটিন পাচ্ছেন না, ফলে শেষ শেষ সময়ের প্রস্তুতি নিতে সমস্যায় ভুগছেন তারা।  

এদিকে বোর্ড সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ  ১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ইতোমধ্যে পূর্ণাঙ্গ রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় রুটিন প্রকাশে বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে যথাসময়ে রুটিন প্রকাশ করা হবে।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬