এইচএসসিতে জিপিএ-৫ পেলেন হাফেজা দুই যমজ বোন

১৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ AM
যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা

যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা © সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। তারা দু’জনেই কুরআনে হাফেজা। তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবাসহ স্বজনরা।

আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের যমজ মেয়ে। তাদের বাবা সৌদি আরবে থাকেন। এজন্য তারা ছোটবেলা থেকে মা সালমা আক্তারের সঙ্গে নানার বাড়ির এলাকা রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন।

আরিফা ও আবিদা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশ নেয়।

জানা গেছে, আরিফা ও আবিদা ১৮ বছর বয়সে প্রায় দেড় বছরে কুরআন শরিফ মুখস্ত করেছেন। একইসঙ্গে তারা হাফেজা হয়েছেন। তাদের চাচা হাফেজ মশিউরের কাছেই কুরআন মুখস্ত করেন আরিফা ও আদিবা।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন, আরিফা ও আবিদা দারুণ মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতো। যে কোন পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে।

বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬