রাজবাড়ীর ৪ শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে পাস করেনি কেউ

১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM
চার প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

চার প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ © সংগৃহীত

রাজবাড়ীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চারটি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা এই তথ্য নিশ্চিত করেছেন।

একজন শিক্ষার্থীও পাস না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ , গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ ও আব্দুল হালিম মিয়া কলেজ।

রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, আমাদের কলেজের ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তারা সবাই ছিলো অনিয়মিত। এবার ৮ জনই ফেল করেছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন বলেন, আমাদের কলেজ থেকে এবার ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ১৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। সবাই পরীক্ষায় ফেল করেছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাউদ্দিন মাহমুদ রেজা বলেন, এ বছর আমাদের কলেজ থেকে ৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এবার ৭জনই ফেল করেছে।

গোয়ালন্দের আব্দুল হামিদ মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, আমার কলেজ থেকে এ বছর নিয়মিন ও  অনিয়মিত মিলিয়ে ৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সবাই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

 

 

 

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬