এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানাল ছাত্রদল

১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ PM
জাতীয়তাবাদী ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদল © টিডিসি সম্পাদিত

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখানে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাণোৎসারিত শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছে।

ছাত্রদল বলছে, গত কয়েক বছর ধরে শিক্ষাঙ্গনে অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেয়ার নির্দেশনা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টাসহ নানাভাবে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছে। জাতিবিনাশী নতুন শিক্ষাক্রমের মাধ্যমে গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয়েছিল। তরুণ প্রজন্মকে অব্যাহতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 

আরও পড়ুন: এইচএসসি ফল খারাপ? কী ধরনের সন্দেহ হলে খাতা চ্যালেঞ্জ করা উচিত

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চা রহিত করা হয়েছে অভিযোগ করে আরও বলা হয়, এই জাতিবিনাশী প্রক্রিয়ার বিরুদ্ধে তরুণ প্রজন্মের পক্ষে ধারাবাহিক রক্তস্নাত সংগ্রাম করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের তরুণেরাই দেশের ভবিষ্যৎ। 

আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরাই আগামীদিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে উল্লেখ করে বলা হয়, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, মবের সংস্কৃতির বদলে দেশকে স্থিতিশীল অগ্রগামীতার পথে নিয়ে যেতে নেতৃত্বদান করবে। স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হবে, এটাই আজকের দিনে গণমানুষের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950