এইচএসসিতে সিলেট বোর্ডে ৪ কলেজের সবাই ফেল, শতভাগ পাস করেছে ৩ কলেজ

১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৫ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০২:১৯ PM
সিলেট শিক্ষা বোর্ড

সিলেট শিক্ষা বোর্ড © টিডিসি ফটো

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ (১৬ অক্টোবর)। এবছর সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত বছর ছিলো সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার উল্লেখযোগ্যভাবে কম।

জানা যায়, সিলেটে মোট পরীক্ষার্থী ছিলো ৬৯ হাজার ৯৪৪ জন। যার মধ্যে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষায় অংশ নেন। 

এদের মধ্যে  পাশের হার ৫১ দশমিক ৮৬। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬০২ জন। 

আরও জানা যায়, এবছরের সিলেট বোর্ড থেকে পরিক্ষায় অংশগ্রহণকারী কলেজ গুলোর মধ্যে ৪টি কলেজের কেউ পাশ করেনি আর শতভাগ পাশ করেছে ৩ কলেজ। 

গতবছর সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ, যা এবছর প্রায় ৩৪ শতাংশ কমে গেছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬