এইচএসসি পরীক্ষায় ওএমআর শিট পূরণের অভিযোগে ২ শিক্ষক আটক

১৭ জুলাই ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
আটক দুই শিক্ষক

আটক দুই শিক্ষক © টিডিসি ফটো

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষায় ওএমআর শিট পূরণ করার অভিযোগে ২ শিক্ষককে আটক করা হয়েছে। তাদেরকে সাময়িক বহিষ্কার করে থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে তাদের আটক করে তারাকান্দা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। আটককৃতরা হলেন- পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. জয়নাল আবেদীন খোকা এবং গণিত বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন জানান, গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করে দেন তারা। ঘটনাটি সিসি ক্যামারার ফুটেজে ধরা পড়ার পর সত্যতা স্বীকার করেন অভিযুক্তরা। এ ঘটনায় ওই শিক্ষকদের আটক করে থানা হেফাজতে দেওয়া হয়েছে।  

ইউএনও বলেন, ‘অভিযুক্তদের ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার পাশাপাশি বিভাগীয় মামলাও দায়ের করে তাদেরকে বরখাস্তের প্রস্তাব পাঠানো হবে।’

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ‘দুই শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ দায়ের হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
  • ২৬ আগস্ট ২০২৬
গাজীপুরে ছাত্রলীগের মশাল মিছিল, দুই কর্মী গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
২৬ আগস্টের টিকিট কেটে দূর-দুরান্ত থেকে দর্শনার্থী এসে দেখেন…
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাবিতে শহীদ কবির ও তুষারের শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মি…
  • ২৬ আগস্ট ২০২৬
প্রতারণা মামলায় কারাগারে রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী
  • ২৬ আগস্ট ২০২৬