নওগাঁয় এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে বহিষ্কার চার, অনুপস্থিত ৪৩১ জন

২৬ জুন ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৮:১২ AM
ধামইরহাট সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা

ধামইরহাট সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা © টিডিসি ফটো

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর অধীনে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় জেলায় মোট ১৪ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে আজ প্রথম দিনে বহিষ্কার হয়েছে চার জন পরীক্ষার্থী। এছাড়াও অনুপস্থিত রয়েছেন ৪৩১ জন। বহিকৃতরা জেলার ধামইরহাট সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার দিচ্ছিলেন। 

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- ধামইরহাট সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী সৌরভ হোসেন সাগর, এছাড়াও উপজেলার রঘুনাথপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী জাকারিয়া, পাগলদেওয়ান কামিল মাদ্রাসার শিক্ষার্থী মনিরুল ইসলাম নুহু ও সেননগর আলিম মাদ্রাসার শিক্ষার্থী হাবিবুল আলম।

জানা যায়, সারা দেশের ন্যায় আজ আলিম পরীক্ষার প্রথম দিনে জেলার ধামইরহাট উপজেলার ধামইরহাট সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মাজিদ পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসনের টিম ওই কেন্দ্র পরিদর্শনে যায়। এরপর পরীক্ষা শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে চারজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করার দায়ে তাদের খাতা নিয়ে নেন। এরপর তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা যায়, এবারে জেলার ৫৪ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১৪ হাজার ৫শ ৭৮ জন পরীক্ষার্থী। এরমধ্যে এইচএসসির ২৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৯১৬ জন এরমধ্যে অনুপস্থিত ছিলেন ২১৪ জন, আলিম ৯ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৯শ ৩৮ জন এরমধ্যে অনুপস্থিত ছিল ১৫৬ জন, কারিগরির ১৬ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৬ শ ৫৫ জন ও ভোকেশনালের ৪ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৯ জন এরমধ্যে অনুপস্থিত ছিলেন ২ জন পরীক্ষার্থী। 

কেন্দ্র সচিব রবিউল আলম বলেন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের তথ্য ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়েছে। আমি আশা করি বাকি পরীক্ষাগুলো পরীক্ষার্থীরা সুন্দরভাবে দিবেন।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন বলেন, একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার প্রতিটি কেন্দ্রে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950